রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

একবারের জন্যও রোহিঙ্গা শব্দ উচ্চারণ করলেন না পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার নেত্রী অং সাং সু চির সঙ্গে সফররত পোপ ফ্রান্সিসের বৈঠক হয়েছে। তবে আগেই সাবধান করে দেয়ার প্রেক্ষিতে তিনি রোহিঙ্গা শব্দটি একটি বারের জন্যও উচ্চারণ করেননি।

পোপ ফ্রান্সিস রাখাইনের মুসলিম রোহিঙ্গাদের ওপর চলমান দমন-পীড়নকে দেশটির নাগরিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে আখ্যায়িত করেছেন।

মিয়ানমার সফরকালে মঙ্গলবার সু চির সঙ্গে বৈঠক করেন পোপ ফ্রান্সিস।

তিনি বলেন, মিয়ানমারের জনগণ বেসামরিক সংঘর্ষ ও জঙ্গিবাদে ভুগছে, যা দেশটিতে দীর্ঘস্থায়ী এবং গভীর বিভাজন সৃষ্টি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বন্দ্ব, বিরোধ এসব শব্দ ব্যবহার করেছেন পোপ। তবে নিজের বক্তব্যে একবারও ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেননি তিনি।

সফরের প্রথম দিন মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাং-এর সাথে বৈঠকের পর এবার দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি’র সাথে বৈঠকে বসেন পোপ।

এর আগেই সফরে পোপ যেন রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করেন সেজন্য মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের আর্চবিশপের প্রধান  কার্ডিনাল চার্লস মং বোর পক্ষ থেকে পোপের প্রতি আহবান জানানো হয়।

অন্যদিকে, রোহিঙ্গা শব্দটি উচ্চারণের জন্য মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) পক্ষ থেকে আহবান জানানো হয়েছি।

কিন্তু শেষ পর্যন্ত পোপ বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত রোহিঙ্গা জাতিকে রোহিঙ্গা হিসেবে একবারও উচ্চারণ করেননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ