বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পাবনায় ইয়াবা ও হেরোইনসহ কমিশনার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাবনার সাঁথিয়ায় সাবেক পৌর কমিশনারসহ দুই মাদক সম্রাটকে আটক করা হয়েছে। সেই সঙ্গে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সাঁথিয়া থানা পুলিশ মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তলট বাজার থেকে মোটরসাইকেলসহ সাঁথিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবু দাউদ (৩৮)কে ১০০ পিস ইয়াবাসহ আটক করে।

সে পৌরসভার ফকিরপাড়ার আঃ লতিফের ছেলে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল। একই সময় করমজা থেকে মাদক সম্রাট সোবাহান (৪০)কে ৪০ পুরিয়া হেরোইনসহ আটক করেছে থানা পুলিশ।

তার বিরুদ্ধে সাঁথিয়া ও বেড়া থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ ইতিপূর্বে সোবাহানকে আটক করলেও উচ্চ আদালত থেকে জামিনে এসে এলাকায় পুনরায় মাদকের ব্যবসা শুরু করে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান ইনাম জানান, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী। এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ