শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণা; ৯০ দিনের মধ্যে নির্বাচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ডিএনসিসির মেয়র আনিসুল হক গত বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান।

সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে  করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ১৬ ধারায় বলা হয়েছে, মেয়র বা কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে যদি কোনো পদ শূন্য হয়, তবে ৯০ দিনের মধ্যে সেখানে উপ-নির্বাচন হবে। উপ-নির্বাচনে বিজয়ী বাকি মেয়াদে মেয়র বা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হয়। ওই নির্বাচনে উত্তরের মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক বিজয়ী হন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ