সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


নিষিদ্ধ সম্পর্ক; বাড়ছে কেন? করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন
সাব এডিটর

মাহমুদুল তালুকদার। বয়স ২৫। বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। উপজেলার বড়হর ইউনিয়নের খাসচর জামালপুর গ্রামের বাসিন্দা শহিদুল তালুকদার (৫০) এর ছেলে।

গত ২৪ সেপ্টেম্বর মাহমুদুল তার আপন ফুফু রওশনারাকে নিয়ে এলাকা থেকে উধাও হয়ে যায়। এরপর আর ফেরেনি। তারা প্রায় সমবয়সী ছিল। তাদের অতীত আচরণ ও চলাফেরায় মানুষের বুঝতে বাকি নেই তাদের মাঝে অবৈধ সম্পর্ক বিদ্যমান ছিল এবং আছে।

মাহমুদুল-রওশনারা বর্তমানে একসঙ্গে বসবাস করছে। দুজনে বিয়ে করে ফেলেছে এটাও প্রায় নিশ্চিত। গণমাধ্যম বরাতে জানা যায় ছেলের ঘরের নাতির সঙ্গে নিজের মেয়ে পালিয়ে যাওয়ায় লজ্জা ও ক্ষোভে মেয়ের মা মেয়েকে ত্যাজ্য ঘোষণা করেছে।

গণমাধ্যমকে মেয়ের মা বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে ছেলে মেয়ে লালন-পালন করেছি। আমার কন্যা রওশনারা আমার আদেশ অমান্য করে অসামাজিক কাজে লিপ্ত থাকত। তাকে ভালো হতে বললেও শুনত না বরং উল্টা আমাকে মারপিট করত। এমনকি আমাকে হত্যা করার হুমকিও দিয়েছিল।

মেয়ের নানান কুকর্মের জন্য আমাকে বারবার সমাজে অপমানিত হতে হয়েছে। সে যেই কাজ করেছে সেটা কোনোদিন মেনে নেয়া সম্ভব না। তাই আমার অন্যান্য সন্তানদের ভালোর জন্য মেয়ে রওশনারাকে কোর্টের মাধ্যমে এফিডেফিট করে ত্যাজ্য করেছি।

ঘটনা স্বীকার করে মাহমুদুলের মা বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। এ ব্যাপারটি মীমাংসার জন্য দুই পরিবারের মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছিল।পারিবারিকভাবে বিয়ের জন্য প্রস্তাব দেয়া হলেও মেয়ের পরিবার তা মেনে নেয়নি। তারা দুজন নিজের ইচ্ছে মতো বিয়ে করে থাকতে পারে। কিন্তু কোথায় আছে এ ব্যাপারে আমরা কিছু জানি না।

দুই.

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ির আইয়ুব নগর গ্রামের বাসিন্দা শাহাদাত হোসাইন। বিয়ে করেছেন প্রায় ১৪ বছর। ৩৩ বছর বয়সী স্ত্রী আমেনা বেগমের ঘরে রয়েছে তার দুই সন্তান। শাহাদাত হোসেন চাকরি করেন  চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে প্রায় এক যুগ ধরে।

এই সুযোগে তার আপন বড় ভাই দেলোয়ার হোসেনের ছেলে টমটম চালক ২২ বছর বয়সী ইলিয়াছের সঙ্গে আমেনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বিষয়টি প্রকাশ্যে আসে গত বুধবার (২৯ নভেম্বর) আমেনা-ইলিয়াছ এলাকা থেকে উধাও হলে। বুধবার রাতে খাগড়াছড়িতে ইলিয়াছের চালিত টমটমটি পাওয়া গেলেও চাচি-ভাতিজা জুটি এখনো ফেরেনি। আপন ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছেলের পালিয়ে যাওয়ার ঘটনায় বিমর্ষ হয়ে পড়েছেন ইলিà