শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিপদজনক ভিডিও সরাতে ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ইউটিউব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: বাচ্চাদের জন্য বিপদজনক এমন ভিডিও যাচাই বাছাই এবং তা ইউটিউব থেকে সরানোর জন্য ১০ হাজার কর্মী নিয়োগ দেবে ইউটিউব। সোমবার টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন গুগলের ভিডিও শেয়ারিং সাইটের প্রধান নির্বাহী সুসান ওজকিকি।

তিনি বলেন,  আমাদের নীতিমালা লঙ্ঘন রোধে ২০১৮ সালে গুগলে জনসংখ্যা বৃদ্ধিতে লোক নিয়োগ করা হবে। ফেসবুক, গুগল এবং টুইটারের সঙ্গে ইউটিউবও তাদের প্ল্যাটফর্মগুলোতে সন্ত্রাসী উপাদান এবং প্রচারণার ওপর নজরদারি চালিয়েছে।

গত মাসে ইউটিউব এক ঘোষণায় জানায়, বাচ্চাদের জন্য বন্ধুত্বপূর্ণ নয় এমন বিষয়বস্তু ইউটিউব থেকে সরিয়ে ফেলা হবে।

ইউটিউবে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট জোহানা রাইট একটি ব্লগ পোস্টে লিখেন, ‘এমনকিছু ভিডিও আছে যা শুধু বয়স্কদের জন্য উপযোগী। কিন্তু ওই ভিডিওগুলো শিশুদের জন্য ভয়ানক। তাই ওই সব ভিডিওগুলো আমরা ইউটিউব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের কার্যক্রম চলছে।’  ইতোমধ্যেই ইউটিউব ৫০টি চ্যানেল বন্ধ এবং ৫ লাখ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ