রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সিনেমার নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে সৌদি আরবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সৌদি কর্তৃপক্ষ তিন দশক আগে বাণিজ্যিক সিনেমার ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সোমবার দেশটির ক্ষমতাবান ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের মতে সমাজ সংস্কারের অংশ হিসেবে এ ধরনের ঘোষণা এসেছে।

সৌদি আরবের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৩৫ বছরের বেশি সময় নিষিদ্ধ থাকার পর ২০১৮ সালের শুরু থেকে বাণিজ্যিক ধারার চলচ্চিত্র চলবে। শিগগিরই সরকারিভাবে চলচ্চিত্রের লাইসেন্স দেয়া শুরু হবে বলেও জানান তিনি। আশা করা হচ্ছে আগামী বছরের মার্চ থেকেই প্রথম সিনেমা শুরু হবে।

সেইসব চলচ্চিত্র সৌদি আরবের প্যারাডাইম বদলের সাক্ষী হয়ে থাকবে। ২০৩০ সাল পর্যন্ত যে এজেন্ডা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নের উদ্দেশ্যে জনগণকে বিনোদিত করা হবে ওইসব চলচ্চিত্রের মাধ্যমে।

তথ্যমন্ত্রী আওয়াদ আল আওয়াদ জানান, দেশের সাংস্কৃতিক অঙ্গনের উন্নতিতে এই সিদ্ধান্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তবে কট্টরপন্থীরা এ সিদ্ধান্তের বিরোধীতা করেছে। তাদের মতে, চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা তুলে দেয়ার ফলে সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিচয় হুমকির সম্মুখীন হবে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় এমন ঘোষণা এলো দেশটির তরফ থেকে।

যদিও সম্প্রতি গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ সিনেমার বিষয়ে সতর্ক করেছিলেন। তার মতে সিনেমার অনুমোদন দেয়া হলে তা নৈতিকতাকে দূষিত করবে।

১৯৭০ এর দশকে সিনেমা দেখা যেতো সৌদি আরবে। কিন্তু পরে ধর্মীয় নেতাদের চাপে সিনেমা নিষিদ্ধ করা হয়েছিলো সেখানে। সূত্র : এফপি, বিবিসি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ