মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


হাইআতুল উলয়ার গঠনতন্ত্র চূড়ান্ত করতে ফের সংশয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম

সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যা বাংলাদেশের গঠনতন্ত্র নিয়ে যেনো জটিলতা দূর হচ্ছেই না। দফায় দফায় বৈঠক করেও এক হতে হতে ফের ভাঙছে ঐক্য।

সর্বশেষ গত ৬ ডিসেম্বর মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার অনুষ্ঠিত হাইআতুল উলয়ার বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে বলে আশার করা হয়েছিল।

গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়ায় এ পর্যন্ত বেশ কিছু বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। গত ২ অক্টোবর ঢাকায় হাইআতুল উলয়ার বৈঠকে যে গঠনতন্ত্র প্রণয়ন করা হয় তার কিছু বিষয় নিয়ে আপত্তি জানায় বেফাক ব্যতীত অন্য ৫ বোর্ড।

তাদের দাবিগুলোর মধ্যে ছিলো, হাইআতুল উলয়াকে বিশ্ববিদ্যালয় না করে অথরিটি করা, পাঁচ বোর্ড থেকে একজন কো-চেয়ারম্যান নিয়োগ দেয়া, চেয়ারম্যান তার নিজস্ব ক্ষমতা বলে যে ১৫ সদস্য কো-অপ্ট করবেন সেখানে ৫ বোর্ড থেকে ২ জন করে ১০জন প্রতিনিধি রাখা, হাইআতুল উলয়ার বৈঠকের কোরাম পূরণে দুই-তৃতীয়াংশ বোর্ডের সদস্য উপস্থিত থাকা ইত্যাদি।

৫ বোর্ডের দাবির প্রেক্ষিতে গত ১৫ নভেম্বর হাইআতুল উলয়ার উচ্চতর একটি উপ-কমিটি একটি আইনী খসড়া চূড়ান্ত করেন এবং তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তে উপস্থাপনও করেন।

এ আইনী খসড়ায় ৫ বোর্ড থেকে ১০ জনকে কো-অপ্ট করার বিষয়টি ব্যতীত বাকি বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়। তাতে সম্মতি প্রকাশ করেন ৬ বোর্ডের প্রতিনিধগণ।

আর ১০ জনকে কো-অপ্ট করার বিষয়টি নোট আকারে উপস্থাপন করা হয়  আইনী খসড়ায়।

কিন্তু ৬ ডিসেম্বর হাটহাজারীতে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে অন্তর্ভূক্ত করা বিষয়গুলো বাদ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আল্লামা আহমদ শফী এ আইনী খসড়াকে চূড়ান্ত বলে স্বাক্ষর করেছেন।

এখন বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি আছে বলে জানাচ্ছেন বেফাক ব্যতীত অন্য ৫ বোর্ডের প্রতিনিধিরা।

তারা বলছেন, হাটহাজারীর বৈঠকে সব বিষয় পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয় নি। বরং দুটি বিষয়ে আলোচনা হয়েছে। তাহলো, হাইআতুল উলয়া বিশ্ববিদ্যালয় না হয়ে অথরিটি হবে এবং আপাতত দ্বিতীয় কো-চেয়ারম্যানের কোনো প্রয়োজন নেই। এ দুটি ব্যাপারে তাদের কোনো আপত্তিও নেই।

কিন্তু অন্য বিষয়গুলো তথা কো-অপ্টে বোর্ডের সদস্যদের অন্তর্ভূক্ত করা এবং হাইআতুল উলয়ার বৈঠকে কোরাম পূরণের জন্য দুই-তৃতীয়াংশ বোর্ডের উপস্থিতà¦