রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আজ মনোহরদী থানা উলামা পরিষদের ইসলামি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ রবিবার (১৭ ডিসেম্বর) নরসিংদী জেলার মনোহরদী উলামা পরিষদের উদ্যোগে মনোহরদী পাইলট স্কুলে বর্নাঢ্য ইসলামি মহাসম্মেলন ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন, উপমহাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা সাইয়্যেদ সালমান মনসুরপুরী এবং বিশেষ অথিতি  দারুল উলুম দেওবন্দের হাদিস বিভাগের প্রধান মুফতি আব্দুল্লাহ মারুফী উপস্থিত থাকবেন।

জানা যায়,  দিনব্যাপী এই ইসলাহি সমাবেশে আরও উপস্থিত থাকবেন, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, মনোহরদী থানা উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান ফরায়েজী । এছাড়াও, স্থানীয় উলামায়েকরাম উপস্থিত থাকবেন।

আল-জামিয়াতুল উলুম ইসলামিয়া’র শাইখুল হাদিস মুফতি আব্দুর রশিদের সভাতিত্বে এই আয়োজনে দুপুর ২টা থেকে ৪টা পর‌্যন্ত সেমিনার ও বাদ আছর থেকে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সম্মেলন কমিটির আহ্বায়ক, মনোহরদী থানা উলামা পরিষদের সাধারণ সম্পাদক,  বেফাকুদ্যিনিয়ার মহাসচিব এবং আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে বলেন, প্রতি বছর এলাকাবাসী ও উলামায়েকরামের প্রচেষ্টায় মনোহরদীতে আমরা এই ইসলামি মহাসম্মেলনের আয়োজন করে আসছি। আত্মশুদ্ধি ও ইসলাহি এই সম্মেলনের মাধ্যমে এলাকাবাসীর মাঝেে ইসলামের আদর্শ পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আয়োজন। নরসিংদী ও পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মুসলমানদের বরকতময় এই মজলিসে  অংশগ্রহণ করে সম্মেলন সফল করার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ