আমিনুল ইসলাম হুসাইনী : ‘আমরা বন্ধু হই চলমান জীবনের চাওয়া ও চাহিদার দাবীতে; তাই দিনবদলের মত আমাদের বন্ধুবদল হয় খুব সহজে। কোন বন্ধুত্ব এখন বার্ধক্যের মুখ দেখে না, এমনকি দেখে না যৌবনেরও মুখ, তার আগেই বন্ধুত্বের মৃত্যু হয়, কখনো শুধু মুখের বিবাদে, কখনো ছুরি-খঞ্জরের সংঘাতে।’
উবায়দুল হক খান সম্পাদিত ‘প্রতিভার’ তৃতীয় সংখ্যাতে উঠে এসেছে কওমি লেখকদের বটবৃক্ষ, ‘এসো কলম মেরামত করি’ গ্রন্থের মতো আরো অসংখ্য অনন্য গ্রন্থের জনক, লাখো তারুণ্যের স্বপ্নদ্রষ্টা আদিব হুজুরখ্যাত লেখক মাওলানা ‘আবু তাহের মিছবাহ’- এর ‘বন্ধু ও বন্ধুত্ব’ শিরোনামের এ গুরুত্বপূর্ণ প্রবন্ধটি।
‘এগিয়ে যাওয়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে জানুয়ারি ২০১৬ সালে আত্মপ্রকাশ হয় প্রতিভার প্রথম সংখ্যা। বার্ষিক এ লিটলম্যাগটির দ্বিতীয় সংখ্যাও প্রকাশ হয় জানুয়ারি ২০১৭-এ। সে ধারাবাহিকতার ক্রমান্বয়েই জানুয়ারি ২০১৮-এ প্রকাশিত হতে যাচ্ছে প্রতিভার তৃতীয় সংখ্যা।
পরিচ্ছন্ন অঙ্গসজ্জা ও সমৃদ্ধি বিষয়-বৈচিত্র্য প্রতিভার স্বভাবজাত বিষয় হলেও, বর্তমান সংখ্যাটিকে নানা দিক দিয়ে ব্যতিক্রমধর্মীই মনে হবে। কারণ, মননে, সৃজনে, নন্দনে, শিল্প ও সাহিত্যের বাতিঘর প্রতিভার বর্তমান সংখাটিতে রয়েছে উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দীন মুফতি সাঈদ আহমদ পালনপুরী, কওমি ঘরানার লেখকদের অহংকার আবু তাহের মিছবাহ, গদ্যশিল্পী ও প্রবীণ সাংবাদিক শরীফ মুহাম্মদ, প্যারাডক্সিকাল সাজিদের লেখক আরিফ আজাদসহ নন্দিত লেখকদের গুরুত্বপূর্ণ লেখা।
আর তরুণ গদ্যশিল্পী জুবায়ের রশীদ লিখেছেন, বই নিয়ে দারুণ গদ্য। ‘বই হোক জীবনের আরশি’ শিরোনামের এ মুক্ত গদ্যের শুরুতেই লেখক অংকন করেছেন, ‘রূপ সৌন্দর্য ও অাভিজাত্যের আলো ঠিকরে বের হচ্ছে প্রাসাদের প্রতিটি ইট প্রস্তরখণ্ড থেকে। প্রাসাদের ভেতরে আছে বালক একজন। তার আকাশ দেখতে সাধ জাগল হঠাৎ। শরতের স্বচ্ছ রাজহাঁসের সাদা পালকের মতো আকাশ। প্রথমে একটি ছিদ্র দিয়ে আকাশ দেখল।
আকাশের সামান্য একটুই দেখতে পেল। তারপর দক্ষিণের জানালার কপাট খুলে আকাশের রূপ মুগ্ধতা অবলোকন করল আরো কিছুটা। কিন্তু নাহ, পিপাসা কিছুতেই কাটছে না। আগ্রহ ঢের বাড়ছে। এবার ভেজানো দরজা পেরিয়ে সরাসরি ছাদে উঠল। প্রত্যক্ষ করল আকাশের আদিগন্ত সৌন্দর্য। হৃদয়ের কানায় কানায় ভরে উঠল তার আকাশ দেখার সাধ। ঠিক তেমনি বই। বই আমাদের জীবনে, প্রতিটি মানুষের বà§