তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
নিজামুদ্দিনের পরিবর্তে দেওবন্দ গেলেন বাংলাদেশের প্রতিনিধি দল
তাবলিগের নেতৃত্ব নিয়ে চলমান সংকট নিরসন ও বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সমঝোতার লক্ষ্যে বাংলাদেশের শীর্ষ আলেম ও কাকরাইল শুরার একটি প্রতিনিধি দল গতকাল স্থানীয় সময় রাত সাড়ে এগারটায় টায় দেওবন্দে পৌঁছেছেন।
গতকাল সকাল ১০.১৫ মিনিটে তারা দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
প্রতিনিধি দলের দিল্লির মারকাজ নিজামুদ্দিনের মেহমান হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তারা নিজামুদ্দীন মারকাজে না গিয়ে প্রথমে দেওবন্দে যান এবং সেখানে রাতে অবস্থান করেন।
যারা আছেন প্রতিনিধি দলে
প্রতিনিধি দলে রয়েছেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, কাকরাইলের শুরার মুরব্বি মাওলানা যুবায়ের আহমদ, কাকরাইল শুরার মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম, কাকরাইলের কারী মাওলানা যুবায়ের আহমদ ও কাকরাইলের মাওলানা জিয়া বিন কাসেম।
ভারত সফরের উদ্দেশ্য
প্রতিনিধি দলের কাছে তাদের ভারত সফরের কারণ জানতে চাওয়া হলে দেওবন্দে অবস্থানরত আওয়ার ইসলাম প্রতিনিধিকে তারা জানান, তাবলিগ জামাতের দিল্লি মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভীর কিছু বয়ান ও মতামতের ব্যাপারে যে আপত্তি উঠেছে সে বিষয়ে দারুল উলুম দেওবন্দের মতামত নিতেই তারা দেওবন্দ এসেছেন।
এছাড়াও ইজতেমায় ভারতের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদের অংশগ্রহণের উপযুক্ত পরিবেশ তৈরির করার চেষ্টা করবেন তারা।
মাওলানা মাহফুজল হক আওয়ার ইসলামকে জানান, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, উলামায়ে কেরাম এবং কাকরাইলের শুরার সমন্বিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুটি বিষয়কে সামনে রেখেই আমরা ভারতে এসেছি।
১. মাওলানা সাদের রুজুনামা বিষয়ে দারুল উলুম দেওবন্দের স্পষ্ট মতামত জানা। প্রতিনিধি দলের দেওবন্দের শীর্ষ উলামা ও মুরব্বিদের সঙ্গে সাক্ষাৎ করা । মাওলানা সাদের বিষয়ে দারুল উলুম দেওবন্দ আশ্বস্ত কিনা তা সরাসরি সাক্ষাতের মাধ্যমে নিশ্চিত হওয়া।
২. এরপর আগামী জানুয়ারিতে টঙ্গীর বিশ্ব ইজতেমায় উভয় ধারার শীর্ষ মুরব্বিদের উপস্থিত থাকার মতো পরিবেশ তৈরি করা।
মাওলানা সাদ, মাওলানা আহমà¦