মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

শরীয়তপুর জেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে গ্রন্থ রচনার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে একটি জেলা শরীয়তপুর৷ যা দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্য অন্যতম ৷ উন্নয়ন, আধুনিকায়ন, চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে খুবই পিছিয়ে শরীয়তপুর জেলা ৷ এর একটি অন্যতম কারণ, জেলা হিসেবে শরীয়তপুরের বয়স খুব বেশী নয় ৷

১৯৭৭ সালের আগ পর্যন্ত পূর্ব মাদারীপুর নামে, ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার একটি অঞ্চল ছিল শরীয়তপুর ৷ ঐ বছর স্বতন্ত্র মহকুমা ঘোষিত হয় এবং ১৯৮৪ সালে জেলা হিসেবে স্বীকৃতি পায় ৷ তবে শরীয়তপুর জেলা যোগাযোগ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থায় (ধর্মীয় বা জাগতিক) কাম্যমানে এখনও উন্নিত হয়নি ৷

তবে শরীয়তপুরবাসী ম্যান পাওয়ারের বিচারে এগিয়ে আছে ৷ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের যথেষ্ট অবদান আছে ৷

শরীয়তপুরবাসীর গর্ব করার মত ইতিহাস ঐতিহ্য আছে ৷ অনেক বিখ্যাত ব্যক্তির জন্মস্থান যেমন শরীয়তপুর, তেমনি অনেক বিখ্যাত ঘটনার সাক্ষী এই শরীযতপুর ৷ অনেক প্রখ্যাত জনের মাজার যেমনি শরীয়তপুরে আছে, তেমনি অনেক বিখ্যাত স্থাপনাও শরীয়তপুরে আছে ৷ দুঃখজনক হলেও সত্য যে , সেসব ইতিহাস , ঐতিহ্য কিংবা স্হাপনাগুলোর যথাযথ হেফাজত না সরকারী উদ্যেগে হয়েছে, না জনগণের তরফে হয়েছে ৷

অতএব, শরীয়তপুরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করা এবং নতুন প্রজন্ম পর্যন্ত সেটা পৌঁছে দেয়ার জন্য একটি গ্রন্থ রচনার উদ্যেগ নেয়া হয়েছে ৷

আপনার কাছে শরীয়তপুর বিষয়ক ঐতিহাসিক কোন ঘটনা বা ব্যক্তির তথ্য বা ছবি থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইলো।

যোগাযোগ:
তাহমীদ মাদানী
সভাপতি
শরীয়তপুর জেলা ইতিহাস ঐতিহ্য পরিষদ
০১৯৯৮ ১১৭৭০২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ