মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘কয়েন দান করে মসজিদ কমিটিকে বিপদে ফেলবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক, দুই ও পাচঁ টাকার কয়েন দান করে মসজিদ কমিটিকে বিপদে না ফেলার আহ্বান জানিয়েছেন খতিব মাওলানা আবুল বাশার।

২৯ ডিসেম্বর শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ মসজিদে খুতবার পূর্বে মুসল্লিদের উদ্দেশে এ আহবান জানান তিনি।

মাওলানা আবুল বাশার বলেন, এক, দুই ও পাচঁ টাকার কয়েন এখন কেউ আর নেয় না। ওইসব টাকা বা পয়সা দান করে মদজিদ কমিটিকে বিপদে ফেলবেন না। সপ্তাহে অন্তত দুই কাপ চয়ের দাম ১০ টাকা দান করবেন।

তিনি আরও বলেন, খুচরা নোট ও কয়েন অনেক টাকা জমা পড়ে আছে। দোকানদারদের একশ’ টাকা দিয়ে ৮০ টাকা নিতে হয়। তাই আমার অনুরোধ যাদের পক্ষে সপ্তাহে ১০ টাকা দান করা সম্ভব নয় তারা দুই সপ্তাহ মিলে ১০ টাকা দান করে মসজিদের উন্নয়নে শরিক হবেন।

উল্লেখ্য, গতকাল এ বয়ানের সময় হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ