শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

খুলনা যুব আন্দোলনের সভাপতির মেয়ের জিপিএ ফাইভ প্রাপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে ইসরা বিনতে ইসমাইল প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ ফাইভ পেয়েছে।

খুলনার সনামধন্য মন্নুজান স্কুলের ছাত্রী ইসরা বড় হয়ে চিকিৎসা শাস্ত্রে উচ্চ ডিগ্রি নিতে চায়। পরীক্ষার ফলাফর প্রকাশের পর সে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলে, আজ যদি তার দাদা ডা. নাসরুর রহমান বেঁচে থাকতেন তবে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন।

ইসরা তার দাদার ইচ্ছার প্রতি সম্মান জানাতে জনসেবার অন্যতম মাধ্যম হিসাবে চিকিৎসা পেশা বেছে নিতে চায়।

ইসরার জন্ম খুলনায়। সে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেনের এক ছেলে এবং এক মেয়ের মধ্যে বড়। ইসমাইল হোসেন তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

ছবি: বাবা ইসমাইল হোসেনের সাথে ইসরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ