রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান

‘মাদক নিয়ন্ত্রণে দেখা মাত্র গুলি করা দরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনে দেখা মাত্র গুলি করা দরকার।

মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, মাদক নিয়ন্ত্রণ নয়, দরকার নির্মূল। আর মাদক নির্মূলে প্রয়োজন ‘শ্যুট অন সাইট’ (দেখামাত্র গুলি করা)। উন্নত বিশ্বে এরকমটি আছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, লিখে রাখেন আমার মৃত্যুর একশ বছর পরও মাদক নির্মূল সম্ভব হবে না, যদি মাদক নির্মূলের লক্ষ্যে গৃহীত সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা না যায়।

ওয়ার্কার্স পার্টির এমপি বললেন ইসলাম শিক্ষাই জাতির মূল আদর্শ