শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ করবে ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  নাগরিক অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেবে মুসলিম দেশগুলোর জোট ওআইসি। বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ওআইসির মানবাধিকার সংস্থা আইপিএইচআরসি প্রতিনিধি রশিদ আলবালুসি।

তিনি জানান, বিশ্বের একাধিক ফোরামে এরইমধ্যে ওআইসি রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরেছে আগামী দিনেও তুলে ধরবে।

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ওআইসির এই প্রতিনিধি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথেও বৈঠক করে তারা।

রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ আইপিএইচআরসির ১২ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে আসেন। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত তারা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ