রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আগামী ৩০ বছরের মধ্যে হারিয়ে যাবে চকোলেট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুখরোচক খাবার চকলেট। শিশু থেকে বৃদ্ধ সবাই যার ক্রেতা। এই জনপ্রিয় মিষ্টিজাতীয় খাবার আগামী ৩০ বছরের মধ্যেই হারিয়ে যেতে পারে। এর কারণ আর কিছুই নয়, জলবায়ু পরিবর্তন।

বিশেষজ্ঞরা বলছেন, চকোলেট তৈরির প্রধান উপাদান ক্যাকাও গাছের বীজ। আর সেই ক্যাকাও গাছের বেড়ে উঠতে প্রয়োজন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। কিন্তু তাপমাত্রা বাড়তে থাকায় ক্যাকাও গাছের বৃদ্ধিতে তা ব্যাপক প্রভাব ফেলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে মার্কিন ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনকে উদ্ধৃত করে জানানো হয়েছে যে, আগামী ৩০ বছরে তাপমাত্রা ২.১ সেন্টিগ্রেড বাড়লে তা চকোলেট শিল্পকেই বিপন্ন করে তুলতে পারে। এভাবে তাপমাত্রা বাড়লে তার ক্ষতিপূরণ কোনও পরিমাণ বৃষ্টিতেই সম্ভবপর নাও হতে পারে।

কোটে ডি’আইভোর ও ঘানার মতো আফ্রিকার দেশগুলিতে বিশ্বের মোট চকোলেটের ৫০ শতাংশ উত্পাদন হয়। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এই সমস্যার সঙ্গে যুঝতে হচ্ছে এই দেশগুলিকে।

লন্ডনের গবেষণাকারী সংস্থা হার্ডম্যান অ্যাগ্রিবিজনেসের ডাফ হকিন্স জানিয়েছেন, বিশ্বের মোট কোকোয়া উত্পাদনের ৯০ শতাংশই হয় ছোট ছোট জমির মালিকদের দ্বারা। এ সব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগ খুবই কম।

তিনি আরও বলেছেন, যে সব ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা থেকে অনুমান, আগামী কয়েক বছরের মধ্যে প্রতি বছর চকোলেটে ঘাটতির পরিমাণ প্রতি বছরে হতে পারে ১০০,০০০ টন।

এবিপিি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ