রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের অভিযোগে ডিআইজি মিজানকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার বিকালে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস জানিয়েছেন, জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের অভিযোগে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের অভিযোগ থাকায় আজ ডিআইজি মিজানকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে সোমবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যতো বড় কর্মকর্তাই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ঘটনার তদন্ত করে দোষী প্রমাণিত হলে ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আমরা ঘটনাটি মাত্রই জেনেছি। এ ব্যাপারে আইজিপি আমার সঙ্গে পরামর্শ করবেন। তারপর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। যদি পুলিশের ওই কর্মকর্তা সত্যিই আইন লঙ্ঘন করে থাকেন তাহলে ব্যবস্থা নেয়া হবে।

এইচজে

সংবাদপাঠিকাকে ‍তুলে নেয়ার সময় জনতার রোষানলে ডিআইজি মিজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ