মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

শৈত্য প্রবাহে দৈত্যের আগ্রাসন: উষ্ণতার পরশ চায় হাওরাঞ্চলের মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহির বিন রুহুল, সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরাঞ্চলের মানুষকে গত কয়েকবছর ধরেই বোরো ফসলহানির ধকল সইতে হচ্ছে। ফসল হারিয়ে কৃষক ও খেটে খাওয়া মানুষ স্ব স্ব এলাকায় কর্মসংস্হান হারিয়ে এখন নিংস্ব।

এ বছরও হাওরাঞ্চলে বোরো জমিতে চারা রোপনের ভরা মৌসুমেও হাওরের পানি না কমায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো জমিতে চারা রোপন ও অন্যান্য কাজে দিন মজুর হতদরিদ্র নিজ নিজ কাজে যেতে পারছে না । তাছাড়া পৌষ মাসের প্রথম দিকে হাওরাঞ্চলে শীতের হাল্কা পরশ পাওয়া গেলেও গত কয়েকদিন যাবত শৈত্য প্রবাহ বেড়েই চলছে।

কখনও কখনও সূর্যের দেখা মিললেও কুয়াশার চাদরে ঢাকা থাকে সারাদিন। ফলে হাওরাঞ্চলের কর্মজীবি খেটে খাওয়া ও ছিন্নমুল মানুষের জীবেনযাত্রা দুর্বিসহ হয়ে পড়েছে।সন্ধ্যার পর থেকে ভোর পযন্ত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চরম দুভোর্গে আছে হাওরাঞ্চল বাসী।

ভোর থেকে বেলা ১১-১২ টা পযন্ত কুয়াশায় ঢাকা থাকে চার পাশ। কোনো কোনো দিন সারাদিনই কুয়াশা থাকে, সেই সাথে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার কারনে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে

শীতের তীব্রতা যতই বৃদ্বি পাচ্ছে হাসপাতালগুলোতে শীত জনিত রুগীর সংখ্যাও বৃদ্বি পাচ্ছে।

এমতাবস্থায় হাওরাঞ্চলের শীতার্ত মানুষকে শৈত্য প্রবাহের দৈত্যের হীমশীতল আগ্রাসন থেকে রক্ষা করতে শীত বস্তু ও চিকিৎসা সহায়তা সহ সার্বিক সহযোগিতা প্রদানে এগিয়ে আসার আহবান সমাজের সচেতন মহলের।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ