রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

তাবলিগকে বিভ্রান্ত করা থেকে মুক্ত করতে হবে: শরীফ মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিমানবন্দর থেকে উবায়দুল্লাহ সাআদ: মাওলানা সাদ ইস্যুতে বিমানবন্দরে বিক্ষোভের অস্থায়ী মঞ্চের বক্তৃতায় মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, স্বঘোষিত আমির মাওলানা সাাদের ইস্যু নতুন কোন ইস্যু নয়, পূর্ব থেকেই সারা দেশের উলামায়ে কেরাম এ বিষয়ে দেশবাসীকে জানিয়েছি।

দারুল উলুম দেওবন্দকে রুজু করতে বলা হয়েছিল, কিন্তু তিনি তা করেননি, শুধু তাই নয় আপনারা জানেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল দিল্লির নিজামুদ্দিন গিয়ে তাকে বুঝানোর চেষ্টা করেছেন, সরকারের পক্ষ থেকেও উলামায়ে কেরামকে জানানো হয়েছিল তিনি আসবেন না, কিন্তু তারপরেও তিনি এসেছেন।

এটা কোন তাবলিগবিরোধী আন্দোলন নয় জানিয়ে মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি শত বছরের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিগকে বিভ্রান্ত করা থেকে মুক্ত করতে হবে।

বিমানবন্দর পার হয়ে কাকরাইলের পথে মাওলানা সাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ