রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

মাওলানা সাদের বাংলাদেশে আসাকে কেন্দ্র করে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোগঞ্জ প্রতিনিধি
আজ বৃহষ্পতিবার বাদ যোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদের চত্ত্বরে তাবলীগ জামাতের আমির সা’দ বাংলাদেশে আসাকে কেন্দ্র করে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র আহবানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সমাবেশে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ "সা’দ এর আসল রূপ" নামক বই থেকে আম জনতার সামনে প্রায় পাঁয়ত্রিশ (৩৫) মিনিট দাড়িয়ে তার বিভ্রান্তিমূলক বিশ্বাস ও বক্তব্যের কিছু অংশ পাঠ করে শুনান এবং সরকারের কাছে তাবলিগের আমির সা’দ যেন বাংলাদেশে না আসতে পারে সে জন্য আহবান জানান।

উক্ত প্রতিবাদ সমাবেশ মাওলানা আবু তৈয়ব সাহেবের সঞ্চালনায় বাদ যোহর শুরু হয়ে দুপুর দুই টা চল্লিশ মিনিট পর্যন্ত চলে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়ার ভাইসপ্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ, উক্ত মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা সালাউদ্দিন লাহুরী, মাওলানা লুৎফর রহমান, মুফতি সুহাইল,

মাওলানা আহমাদুল্লাহ, মুফতি রহমতুল্লাহ, মুফতি আযহার, মুফতি আব্দুল মতিন, মাওলানা আদিব নূরে আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার এবং কিশোরগঞ্জের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম ও আম জনাতা।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ