রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

অনশনের চতুর্থ দিন: অসুস্থ ১০৬ শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয় করণের দাবিতে প্রেসক্লাবে চলছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির আমরণ অনশন। অনশনের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়েছেন ১০৬ জন শিক্ষক।

৩১ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়াও ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অবস্থান কর্মসূচির পর গত মঙ্গলবার ৯ জানুয়ারি থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ইবতেদায়ি শিক্ষরা।

শুক্রবার বিকেলে প্রেসক্লাবে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে খোলা জায়গায় শুয়ে আছে অনশনকারীরা। তীব্র শীতের কারণে অসুস্থতার প্রকোপ আরো বেড়ে গেছে।

সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এভাবে আর কতদিন বাঁচা যায়। তাই জাতীয়করনের ঘোষণা না আসা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ