রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

নাখালপাড়ার জঙ্গি আস্তানা ঘিরে র‌্যাবের অভিযান, একাধিক জঙ্গির লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরওয়ার ইসলাম : রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় একটি ‘জঙ্গি আস্তানা’য় একাধিক জঙ্গির লাশ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলের কাছে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য জানান।

বাড়ির ভেতরে প্রবেশের পর নিহতদের সংখ্যা জানা যাবে বলেও জানান তিনি।

এদিকে,  বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব তেজকুনি পাড়ার ছাপড়া মসজিদ এলাকার একটি বাসায় এ অভিযান শুরু হয়। যা এখনো চলমান রয়েছে।

বাড়িটি ঘিরে এখনও র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন। তবে বাড়িটিতে কতজন জঙ্গি অবস্থান করছে বা তাদের কাছে কী ধরনের অস্ত্র-বিস্ফোরক রয়েছে তা নিশ্চিত করতে পারেননি কেউ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ