মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

রৌমারী সীমান্তে বাংলাদেশির লাশ: অভিযোগ অস্বীকার বিএসএফ-এর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অীভযোগ বিএসএফ তাকে হত্যা করেছে। তবে বিএসএফ এই ঘটনা অস্বীকার করেছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তে কদম আলী নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। লাশ উদ্ধারের পর স্থানীয়রা বিএসএফ-এর বিরুদ্ধে হত্যার অভিযোগ করে।

পরে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম ভারতীয় বিএসএফ ৬ ব্যাটালিয়নের কুকুরমারী ক্যাম্পের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএসএফ এই ঘঠনা অস্বীকার করে বলেছে কদম আলীকে গুলি কিংবা আঘাতের বিষয়টি তারা জানেন না।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাতভাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম ও রৌমারী থানার এসআই রুহুল আমিন এ খবর নিশ্চিত করেছেন।

রৌমারী থানার এসআই রুহুল আমিন জানান, লাশের সুরতহাল রিপোর্টে শরীরের কোথাও গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ