রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

ভারতে পাচারের সময় ৪৯৪টি কচ্ছপ জব্দ, আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার মধ্যরাতে খুলনার মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে পিকআপ ভ্যানে ভারতে পাচারের সময় ৪৯৪টি কচ্ছপসহ ৩ জনকে আটক করেছে খুলনায় বন বিভাগ ও র‌্যাব সদস্যরা।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, র‌্যাব-৬ এর সহযোগিতায় একটি ভ্যান থেকে ওই কচ্ছপগুলো আটক করা হয়। পিকআপের মধ্যে ৮টি ড্রামে বিলুপ্ত প্রজাতির ৪৯৪টি কচ্ছপ ছিল।

বরিশালের আগৈলঝড়া উপজেলা থেকে সেগুলো ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি জানান, কচ্ছপগুলো তাদের জিম্মায় রয়েছে। সেগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে।

এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে এবং আটক ৩ জনকে আদালতে পাঠানো হচ্ছে  বলে জানিয়েছেন,  কর্মকর্তা মদিনুল আহসান ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ