রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

চলছে মাদরাসা শিক্ষকদের সঙ্গে মন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

আজ রোববার বেলা ১টায় কারিগরি ও মাদরাসা বিভাগে মন্ত্রীর কক্ষে এই বৈঠকে শিক্ষকদের পক্ষে অংশ নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী ও মহাসচিব কাজী মোখলেসুর রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ এই বৈঠকের আগে শিক্ষকনেতারা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে আলাদা বৈঠক করেন।  এখন যৌথভাবে এই সভাটি হচ্ছে।

আজ ষষ্ঠ দিনের মতো প্রেসক্লাবের সামনে অনশন অব্যাহত রেখেছেন মাদরাসা শিক্ষকরা।

মাদরাসা শিক্ষা বোর্ডের নিবন্ধিত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি অনশন শুরু করে করেন তারা।  কিন্তু দাবি পূরণ না হওয়ায় ৯ জানুয়ারি থেকে তাঁরা আমরণ অনশন শুরু করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ