মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

চাহিদা মতো ঘুষ না দেয়ায় নারীকে শারীরিক নির্যাতন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাহিদামত এক লাখ টাকা ঘুষ না দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি ও পুলিশের দুই এসআইয়ের বিরুদ্ধে হয়রানি ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।

আজ রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন নাজমা আক্তার নামে এক নারী। এ সময় তিনি পুলিশ ও অজ্ঞাত সস্ত্রাসীদের বিরুদ্ধে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি দিয়ে আসছেন বলেও জানান।

ওই নারীর অভিযোগ অস্বীকার করেছেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, নাজমা ও তার প্রতিবেশীর জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে যাতে সংঘাতের ঘটনা না ঘটে সেটা দমনের চেষ্টা করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে নাজমা আক্তার অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী আজিজ বাহিনী জোর করে বসত ভিটা দখল ও সন্তানদের অপহরণের হুমকি দিয়ে আসছে। তাদের অত্যাচার থেকে রক্ষা পেতে মামলা দায়ের করতে লোহাগাড়া থানায় যান। তখন ওসি মো. শাহজাহান এক লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেয়ায় ওসি’র নির্দেশে এসআই আতিক ও ওয়াসিম আমাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করে।

শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে। পরে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপিসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। এছাড়া তাকে ও তার মাকে শারিরিক নির্যাতনকারী ওসি ও দুই্ এসআই এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে। এরপর থেকে পুলিশ নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় বলে জানা যায়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ