মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি

রাস্তা থেকে তুলে নিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শনিবার রাতে সাভারে সাড়ে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক রিকশাচালকের বিরুদ্ধে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

সাভারের আড়াপাড়া এলাকায় আবদুল কাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই রিকশাচালক আবদুস সাত্তার পলাতক রয়েছেন। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শিশুটি আড়াপাড়া এলাকায় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার সদর থানার শাজাহান কলোনি গ্রামে। সে মা-বাবার সঙ্গে আড়াপাড়া এলাকায় থাকে।

আজ রোববার সকালে সাভার মডেল থানায় সাত্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা হয়েছে।

শিশুটির বাবা জানিয়েছেন, গতকাল রাতে তাঁর মেয়েকে বাড়ির পাশে একটি রাস্তা থেকে মুখ চেপে ধরে রিকশাচালক আব্দুস সাত্তার শেখ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে ধর্ষণের কথা মাবাবাকে জানায়। মা-বাবা ঘটনাটি পুলিশকে জানান।

এইচজে