রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাবিথ, রিপন, আখতার: দলের সিদ্ধান্তে কাজ করার অঙ্গিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থন বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন তিন দলীয় প্রার্থী। তিনজনই দলীয় মনোনয়ন প্রত্যাশী।

রোববার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

মনোনয়ন প্রত্যাশী তিন নেতাই জানিয়েছেন, দলীয় সিদ্ধান তারা মেনে নেবেন। তারা বলেছেন, দল যে সিদ্ধান্ত নেবে তার জন্যই কাজ করবেন।

এ ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী তাবিথ আউয়াল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি বেশ আশাবাদী। এর আগের নির্বাচনেও দল আমাকে সমর্থন দিয়েছিলো।

তবে ‘দল যাকে প্রার্থী করবে আমি এবং আমার সাপোর্টাররা মিলিতভাবে ওই প্রার্থীর জন্য কাজ করব’ বলেছেন তাবিথ আউয়াল।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে সংগঠন করে এসেছি। সবসময় স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান এবং দলের দুঃসময়ে সামান্য অবদান রাখার চেষ্টা করেছি।

আমার লেখাপড়া, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন দেশের নগর উন্নয়ন সম্পর্কে আমার অভিজ্ঞতাসহ সার্বিক দিক বিবেচনা করে দলীয় মনোনয়ন পাবো বলে আশা করি।’

তিনি দল যাকে মনোনয়ন দিবে তার জন্যই কাজ করবো। তবে আমার বিশ্বাস আমিই দলীয় মনোনয়ন পাবো।‘

মেজর (অব.) আখতারুজ্জামানের একই কথা। তিনি বলেন, ‘প্রথমে পরম করুনাময় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাকে অনুমতি দিয়েছেন মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য।

আমরা আগেও বলেছি ২০১৮ সাল পরিবর্তনের বছর। পরিবর্তন আনতে হবে। পরিবর্তন ইনশাল্লাহ হবে। পরিবর্তন হবে জাতীয়তাবাদী শক্তির পক্ষেই।

তিনি বলেন, মনোনয়ন না পেলে দল যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করবো।

দলের সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুমও দলীয় সমর্থন চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ