শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

ডিএনসিসি উপ-নির্বাচন; আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে মেয়র প্রার্থী চূড়ান্ত করা হবে।

গত তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬ জন। মনোনয়ন ফরম কিনেছেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ওসমান গণি, বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল, কবি রাসেল আশিকী, ব্যবসায়ী আদম তমিজি হক, তেজগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামীম হাসান, ব্যবসায়ী আবেদ মনসুর, মণিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, শিক্ষক শাহ আলম, এফবিসিসিআই-এর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম। আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সাবেক সেনা কর্মকর্তা ইয়াদ আলী ফকির ও যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, জামান ভূঞা ও আসমা জেরিন ঝুমু।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ