শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

১০ লাখ লোককে প্রশিক্ষণ দেবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দুই বছরে ১০ লাখ লোককে ডিজিটাল প্রযুক্তি বিষক প্রশিক্ষণ দেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ লক্ষে সোমবার ইউরোপে নতুন তিনটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে।

ইউরোপে বর্তমানে নীতিনির্ধারকদের চাপের মুখে থাকা মার্কিন প্রতিষ্ঠান ফেসবুক জানিয়েছে তারা স্পেন, পোল্যান্ড আর ইতালিতে তিনটি ‘কমিউনিটি স্কিলস হাব’ চালু করছে। সেইসঙ্গে ফ্রান্সে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা কার্যালয়ে এক কোটি ইউরো বিনিয়োগ করছে।

এর আগে নাইজেরিয়া ও ব্রাজিলে একই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র চালু করে ফেসবুক।

প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ রয়টার্স-কে বলেন, ডিজিটাল বিপ্লব মানুষকে পেছনে ফেলে দিচ্ছে- এমন ধারণা নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়ে আছেন। আর আমরা নিশ্চিত করতে চাই যে, ডিজিটাল অর্থনীতিতে পুরোপুরি অংশ নিতে মানুষের যে দক্ষতাগুলো থাকা প্রয়োজন তা দিতে ডিজিটাল দক্ষতা খাতে আমরা বিনিয়োগ করছি। প্রশিক্ষণ কেন্দ্র চালু করছি।

বয়স্ক, তরুণ আর শরণার্থীসহ প্রযুক্তি খাতে যাদের প্রবেশাধিকার সীমিত তাদেরকে এই কমিউনিটি হাবগুলো ডিজিটাল দক্ষতা, গণমাধ্যম শিক্ষা আর অনলাইন নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ