শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মানবাধিকার সনদ পুরোপুরি লঙ্ঘন করেছে মিয়ানমার: ড. কামাল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মিয়ানমার যেভাবে রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করেছে, তাতে আন্তর্জাতিক মানবাধিকার সনদ পুরোপুরি লঙ্ঘিত হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পাশাপাশি সীমান্তও পাহারা দিতে হবে।

গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে ড. কামাল হোসেন এসব কথা বলেন। ‘জাতিগত নিধন: প্রসঙ্গ রোহিঙ্গা মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউটের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ড. কামাল হোসেন বাংলাদেশ সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের সার্বভৌমত্বের ওপর আক্রমণের মতো ভূমি দখল হয়ে যাচ্ছে। আরও লোকজন আসছে, এটাকে কেন বন্ধ করা যাচ্ছে না? এটা রুখতে আন্তর্জাতিক আদালতে যাওয়া দরকার। সীমান্তে শক্ত অবস্থান নেওয়া দরকার, আর একজনও যেন না আসে।’

গণফোরামের সভাপতি আরও বলেন, রোহিঙ্গাদের স্থায়ীভাবে বাংলাদেশে রেখে মানুষ হিসেবে তাদের প্রাপ্য সব অধিকার দেওয়া অসম্ভব। তাদের স্থায়ীভাবে রাখতে গেলে তাদের মানবাধিকার রক্ষা হবে না। আমলাতান্ত্রিক কায়দায় যে চুক্তি হয়েছে তা কার্যকর করতে কয়েক মাস লাগবে। এ থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মিয়ানমারকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশ এত দুর্বল নয়।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম বায়েজিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়নকর্মী মো. জামাল উদ্দিন। এ সময় আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আইনজীবী এম আমীর-উল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ