সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

আট বছরে ক্রিকেট থেকে আয় ১ হাজার ২০৭ কোটি টাকা: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিগত ৮ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১ হাজার ২০৭ কোটি ৩ লাখ টাকা আয় করেছে।

আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ক্রিকেট বোর্ড ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ২২৯ কোটি ৭৬ লাখ টাকা আয় করেছে।

প্রতিমন্ত্রী বলেন, বিসিবি ২০০৯-১০ অর্থবছরে ১০৪ কোটি ৩ লাখ টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৩৯ কোটি ৪৮ হাজার টাকা, ২০১১-১২ অর্থবছরে ১২৯ কোটি ৮২ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১০১ কোটি ১ লাখ টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ১৫৬ কোটি ৮২ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ১৬৫ কোটি ২২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরে ১৮১ কোটি ১৬ লাখ টাকা আয় করেছে।

তিনি বলেন, বিসিবি নিজস্ব অর্থায়নে সব কাজ নির্বাহ করে। সরকার তাদের কোনো অর্থ দেয় না।

জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর ক্রীড়া সামগ্রী বাবদ ৮ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে ৫০ হাজার টাকা এবং ৬৪ জেলা ক্রীড়া সংস্থাকে ১ লাখ টাকা করে দেয়া হয়। চলতি অর্থবছরে ৪৯০টি উপজেলা ক্রীড়া সংস্থাকেও ১ লাখ টাকা করে দেয়া হচ্ছে। খবর বাসস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ