রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘বিএনপি শক্তিশালী হবে, মিথ্যা মামলায় পরাজিত করা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনিপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি শক্তিশালী হবে, মিথ্যা মামলা দিয়ে পরাজিত করা যাবে না।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার রায় ঘোষণার প্রেক্ষাপটে আজ সোমবার দুপুরে মহানগর দক্ষিনের এক সাংগঠনিক সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ‘টিকে থাকবে, টিকে আছে এবং সামনের দিকে আরো শক্তিশালী হবে’।

৮ ফেব্রুয়ারির প্রতি ইংগিত করে ‘জনগণের সুনামী’ সৃষ্টির আহবান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের যে রাজনীতি তার প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া। তাকে যদি রাজনীতি থেকে সরানো যায় তাহলে তাদের সুবিধা। সেজন্য তারা মিথ্যা মামলা দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ যখন ক্রমান্বয়ে এগুচ্ছে যে, আগামী নির্বাচনে তারা ভোট দিয়ে গনেশ উল্টিয়ে দেবে। এই গণেশ হচ্ছে ভারতের পশ্চিম বাংলার কথা। যখন সরকার পাল্টায় তখন বলে যে গণেশ উল্টিয়ে গেছে।

তিনি বলেন, আমাদের মানুষরা অপেক্ষা করে আছে যে নির্বাচনের দিনে ভোটে সিলটা মারবে আর গনেশ উল্টিয়ে দেবে। সাধারণ মানুষদের বলেন, কেউ এই সরকারের পক্ষে নেই।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ