রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হিজাব বিরোধী আন্দোলনে ইরানে ২৯ নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাজধানী তেহরান থেকে হিজাব বিরোধী আন্দোলনে ২৯ নারীকে আটক করেছে পুলিশ। ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটির আইন করা হয়, মেয়েদেরকে প্রকাশ্যে অবশ্যই চুল ঢাকতে হবে এবং ঢিলেঢালা পোষাক পরতে হবে। বাধ্যতামুলক নিয়ম থাকা সত্ত্বেও রাস্তায় হিজাব খুলে লাঠির মাথায় বেঁধে আন্দোলন করার জন্যই আটক করা হয় ওই নারীদের।

নারীরা টেলিকম বক্সে উঠে নিজেদের হিজাব খুলে আন্দোলন করেছে। যদিও ইরানের মেয়েরা গত ৪ দশক ধরে আন্দোলন করে যাচ্ছে, এবারের আন্দোলন অনেক বেশি মনযোগ কেড়ে নিয়েছে। এর ফলে নতুন বিতর্কের সৃষ্টি হচ্ছে, যা এর আগে খুব একটা দেখা যেত না।

তেহরানের এক পুলিশ কর্মকর্তা জানান, ইরানের বাইরের অবৈধ স্যাটেলাইট চ্যানেলগুলোর প্ররোচনায় এমন আন্দোলনের ঘটনা ঘটছে। হিজাব বিরোধী সংগঠন ‘হোয়াইট ওয়েডনেসডেস’ হিজাবের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে এসব নারীরা উপস্থিত হয় এবং হিজাব খুলে ফেলার কারণে তাদের মধ্যে ২৯জনকে গ্রেপ্তার করা হয়।

ইরানের মহিলা সংসদ সদস্য সোহেইলা জলদারজাদেহ বলেন, মেয়েদের অতিরিক্ত সীমাবদ্ধতাই ছিল এ আন্দোলনের কারণ। আমরা তাদেরকে অতিরিক্ত চাপে রাখি যা অনর্থক। এ কারণেই ‘ইংহেলাব স্ট্রীট’এ মেয়েদেরকে হিজাব খুলতে দেখা গেছে। অপরদিকে, এ আন্দোলনকে ‘শিশুসুলভ’ বলে অভিহিত করেন ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ জাফর মোনতাজেরি।

উল্লেখ্য, গত বছর হিজাব বিরোধী আন্দোলনে বহু নারীকে গ্রেফতার করেছিলো দেশটির সরকার। গত কয়েকদিন ধরে হিজাব বিরোধী আন্দোলনের জন্য  আবারো শুরু হয়েছে ধরপাকড়।

সূত্র: দ্য গার্ডিয়ান/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ