শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

পাকিস্তানে তালেবান হামলা; নিহত ১১ সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলায় এক অফিসারসহ ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। ওই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার রাতে সোয়াত উপত্যকায় এই হামলা চালানো হয়েছে। ওইসময় সেনা কর্মকর্তারা খেলাধুলা করছিল। তবে ওই বিবৃতিতে এর চেয়ে বেশি কিছু জানানো হয়নি।  সেনা কর্মকর্তারা ভলিবল ম্যাচ খেলার সময় এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছেন। তারা বলছে, ওই হামলায় বহু কর্মকর্তা হতাহত হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি এই হামলার নিন্দা জানিয়েছে।

সোয়াত উপত্যকা পাকিস্তানি তালেবানদের একটি শক্ত অবস্থান হিসেবে পরিচিত ছিল। কিন্তু ২০০৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর বড় ধরনের অভিযানে তালেবানদের আস্তানা গুড়িয়ে দেয়া হয়।

পাকিস্তানের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত এই এলাকায় সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল টিটিপি।ওই ঘটনায় ২১ জন নিহত ও আরও ৭০ জন আহত হয়েছিল। সূত্র : খবর ভয়েস অব আমেরিকা, প্রেস টিভি, ফক্স নিউজের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ