মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধা-০১(সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জিএম মাহতাব উদ্দিন।

গতকাল রবিবার সন্ধ্যায় তিনি এই ঘোষণা দেন জানিয়েছেন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক।

আব্দুল মালেক জানান, ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৬ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২৩ ফেব্রুয়ার। ভোট গ্রহণ আগামী ১৩ মার্চ।

উল্লেখ্য, ২০১৬ এর ৩১ ডিসেম্বর সরকার দলীয় সংসদ সদস্য মুনজুরুল হক লিটন নিজ বাড়ি সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামের মাস্টারপাড়ায় আততায়ীদের গুলিতে নিহত হন।

এরপর এ আসনের উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ জয়ী হন। কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর তিনিও মৃত্যুবরণ করায় আসনটি আবার শূন্য হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ