রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ সৌদিতে সপ্তাহজুড়ে অভিযান, গ্রেপ্তার প্রায় ১২ হাজার প্রবাসী  শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর তিন বিশেষ বার্তা এনআইডি সংশোধনে প্রতারণার ফাঁদ, সতর্ক করল ইসি  রমজানে ফলের দাম কমাতে খেজুর, মাল্টা ও আপেলে শুল্ক ছাড় বাংলাদেশের পাশে থাকতে তুরস্কের সব সক্ষমতা কাজে লাগাব: এরদোয়ান  শিক্ষকের অনুপস্থিতিতে মজলিস পরিচালনা হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম

ভাষা সৈনিক ও খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ (৮১)  আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

সোমবার ভোর ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি। গাজী শহীদুল্লাহের ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের ।

বাদ জোহর নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের প্রথম জানাজা এবং বাদ আসর গিলেতলায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ ১৯৩৭ সালের ১ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর খানজাহান আলী থানার গিলেতলা গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গাজী শামসুর রহমান। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ইউনিয়ন মুসলিম লীগের সম্পাদক ছিলেন।

তিনি দৌলতপুর বিএল কলেজ ১৯৫৫-৫৬ সালে পরপর দুইবার ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৫৬ সালের ২১ ফেব্রুয়ারি বিএল কলেজে খুলনা জেলার সর্বপ্রথম বৃহৎ শহীদ মিনার উদ্বোধন করেন তিনি। গাজী শহীদুল্লাহ ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বাতিল এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এরপর ১৯৭০-এ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে (খুলনার ডুমুরিয়া-ফুলতলা-তালা আসনে) ভাসানী ন্যাপের হয়ে সাধারণ নির্বাচনে অংশ নেন।

তিনি ১৯৭৩ সালে খুলনা পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় তিনি খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ মিনার নির্মাণ করেন। গাজী শহীদুল্লাহ চিরকুমার ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ