রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাংসভোজীর চেয়ে নিরামিষভোজীর স্বাস্থ্য ও জীবনমান কম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : সাম্প্রতিক এক গবেষণায় অন্যরকম তথ্য উঠে এসেছে। অস্ট্রিয়ার মেডিকেল ইউনিভার্সিটি অফ গ্র্যাজের এ গবেষণা বলছে, মাংসভোজীর তুলনায় নিরামিষভোজীর স্বাস্থ্য ও জীবনের মান খুবই কম।

এই রিপোর্টে আরও বলা হয়, চর্বিযুক্ত খাবার না খাওয়ায় ফল ও সবজি অতিরিক্ত খাওয়ায় ক্যান্সার এবং অ্যালার্জিসহ মানসিক সমস্যাও দেখা দিতে পারে।

এই গবেষণায় অস্ট্রিয়ার হেলথ ইন্টার্ভিউ সার্ভের তথ্য ব্যবহার করে মাংসভোজী এবং নিরামিষভোজীদের মধ্যকার খাদ্যাভাস এবং জীবনযাপনের মান নির্ণয় করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ জানায়, ১৩২০ জন মানুষের ওপর এই গবেষণাটি চালানো হয়। এদের মধ্যে ৩৩০ জন নিরামিষভোজী, ৩৩০ জন মাংস ও সবজি এবং ফল প্রচুর পরিমাণে খায়, ৩০০ জন সাধারণ মানুষ যারা কম মাংস খায় এবং আরও ৩৩০ জন যারা প্রতিদিন প্রচুর পরিমাণে মাংস খায়।

এই গবেষণায় দেখা যায়, যদিও নিরামিষভোজীরা অন্যান্য মানুষের চেয়ে কম মদ খায়, তবুও তাদের শারীরিক এবং মানসিক অবস্থা সাধারণ মানুষের চেয়ে অনেকটা নিম্ন মানের ছিল।

এই গবেষণার মূল বিজ্ঞানী জানান, ‘আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে নিরামিষভোজীরা মাংসভোজীদের তুলনায় হাঁপানি, ক্যান্সারসহ এই ধরনের রোগে বেশি ভোগে, তবে আমরা সঠিকভাবে বলতে পারছি না যে এটি কেন হচ্ছে।'

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ