শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাল বন্ধ থাকবে পাঠাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসনের মামলার রায়কে কেন্দ্র করে সৃষ্ট থমথমে পরিবেশের কারণে কাল বৃহস্পতিবার থেকে রাইড শেয়ারিং পাঠাও-এর সেবা বন্ধ থাকবে।

ভোর ছয়টা থেকে এ সেবা বন্ধ থাকবে বলে ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের জানিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বুধবার রাত সাড়ে নয়টা গ্রাহকদের মোবাইলে ক্ষুদে বার্তাটি পৌঁছানো হয়।

এতে বলা হয়েছে, ভোর ৬টা থেকে পাঠাওয়ের রাইড শেয়ারিং সার্ভিস সারাদিন বন্ধ থাকবে। তবে ঢাকার কিছু এলাকায় খাদ্য সেবা (পাঠাও ফুড) চালু থাকছে। তবে ঠিক কি কারণে পাঠাও তাদের সুবিধা বন্ধ রাখছে এ বিষয়ে নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘিরে আজ থেকে সারাদেশে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংখ্যাও কমে গেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ