আবুল ফাতাহ কাসেমী
প্রকৃতির পেট চিরে কবিতার জন্ম। নদীর দীর্ঘশ্বাস থেকে কবিতার সৃষ্টি। একেকটি স্বার্থক কবিতা উড়ে উড়ে উঠে যায় হৃদয় তরঙ্গের সাথে অচেনা অনন্য অতীন্দ্রীয় উচ্চতায়।
সমাজে যারা কবি তারাই সভ্যতা সৃষ্টি করেন অলৌকিকতার মন্ত্রে। তাদের প্রখর দৃষ্টিতে বাদ পড়ে না কালের বিচিত্র আয়োজন কিংবা সমাজ সংসারের ঘটমান অদেখা কোন অনুষঙ্গ।
কালে কালান্তরে কবিতা হয়ে উঠে গগণভেদি হৃদয়ভেদি। জন্ম-সৃষ্টি থেকে অনন্ত পথের যাত্রা পুরোটাই কবিতার দখলে। আল মাহমুদ কবিতা সম্পর্কে বলেছিলেন—
কবিতা কী?
কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস,
ম্লানমুখ বউটির দড়িছেঁড়া হারানো বাছুর
গোপন চিঠির প্যাডে নিল খামে সাজানো অক্ষর
কবিতাতো মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার।
এমনই মায়াবী নিসর্গ, রঙিন জীবন ও বৈচিত্রেপূর্ণ জগতের দুর্ভেদ্য রহস্য উন্মোচন করেছেন বহু ধ্রুপদী কবিতার জনক ফয়জুল্লাহ আমান। তিনিও জীবনের বসন্তকে খুঁজে চলেছেন প্রকৃতির পাঠশালায়। ‘চেহেল কাব্য’র সাধারণ কয়েকটি পংক্তির ব্যঞ্জনা দেখুন—
এই কুয়াশাচ্ছন্ন শীতের রাতে আমার চোখে
অনন্য জীবনের ছবি ভাসে
রূপময় ঝলমলে বসন্তের রঙিন দিনের
ধীর পদশব্দ যেন শোনা যায়
অথবা ঝরাপাতার শব্দে যেমন বলেছেন—
পৃথিবীর সান্ধ্যকালে এই গোধূলিতে দাঁড়িয়ে
আমার মন চায় অবিরাম ঝরাপাতার শব্দ শুনি
মন চায় জ্যোৎস্নারাতে চাঁদের আলোয় বৃষ্টিতে ভিজি
মনোরম অন্ধকার, নৈশব্দ আর তারার আলো মাখি অবসন্ন দেহে।
একই কবিতায় একটু পর লিখেছেন—
যেখানে দীর্ঘ হয় কম্পমান ছায়াবীথি—
হে আমার দেশ আমাকে কয়েকটি লহমা দিয়ো
যেখানে আনন্দ আছে লীলাময় স্নায়ুচৈতন্য নিয়ে
বৃষ্টির ফোঁটা এবং অবিরাম ঝরাপাতার শব্দে...
নিত্যদিনের অতি সাধারণ বিষয় নিয়েও যে শক্তিশালী কবিতা রচনা করা যায় তা ফুটে ওঠে বেশ কিছু পৃষ্ঠায়। ‘সকাল’ কবিতায় বলেন—
সত্যি! সকাল বড় মধুময়, প্রাণময়, প্রেমময়।
নির্মল আনন্দের এক ফল্গুধারা
সকরুণ সৌন্দর্যের সীমাহীন হাতছানি
প্রেয়সীর গোলাপি তুলতুলে গালের মতই
বিস্ময়কর কোমল মোহনীয়
রূপমাধুরী।
প্রতিটি সকাল পদ্মপাতার মত
অনিন্দ্য কিছু মুহূর্ত সমষ্টি।
প্রকৃতি পাঠক এমন কবি এই কবিতার দেশে অপ্রতুà¦