রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

খালেদা জিয়াকে দেখতে কারাগারে পরিবারের ৪ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার পরিবারের চার সদস্য কারাগারে প্রবেশ করেছেন। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তারা কারাগারে প্রবেশ করেন।

তারা হলেন- শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে, সাইদ ইস্কান্দারের স্ত্রী ও খালেদা জিয়ার মামী।

এরআগে তারা এই সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। সব আনুষ্ঠানিকতা এই সাক্ষাতের সুযোগ দেয়া হলো। জানা গেছে, ভেতরে আধা ঘণ্টা থাকার সুযোগ পাবেন পরিবারের সদস্যরা।

ঢাকার জেল সুপার জাহাঙ্গীর কবির পরিবর্তন ডটকমকে বলেন, ‘শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা করার আবেদন করেন। দুপুরে পরে তাদের দেখা করার সুযোগ দেয়া হয়েছে।’

তিনি জানান, ‘কারাগারে খালেদা জিয়া ভালো আছেন। সকালে নাস্তা দেয়া হয়েছে। তিনি সেটি খেয়েছেন।’

পরিবারের সদস্য ছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে শুক্রবারই দেখা করার আবেদন জানান তার আইনজীবীরা।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া পরিবর্তন ডটকমকে জানান, সকাল থেকেই তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার প্রক্রিয়া চালাচ্ছেন। কারা কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে।

এখন পর্যন্ত তাদের দেখা করার অনুমতি মেলেনি। তবে গতরাতে আপিল করার বিষয়ে ওকালতনামায় খালেদা জিয়া সই করেছেন। সেটি শুক্রবার আইনজীবীদের কাছে পৌঁছে দিয়েছে কারা কর্তৃপক্ষ।

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ