রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আজ খালেদার আপিল ও জামিন আবেদন হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি না পাওয়ায় এই সাজার বিরুদ্ধে আজ রবিবার উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করতে পারছেন না তার আইনজীবীরা। তাই আরও কয়েকদিন কারাগারে থাকতেই হচ্ছে বিএনপির চেয়ারপারসনকে।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার রায় ঘোষণার দিনই তার আইনজীবী আবদুর রেজ্জাক খান সাংবাদিকদেরকে বলেছিলেন, ‘রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার জন্য লিখিত আবেদন করেছি। রায়ের অনুলিপি পেলে আগামী রবিবার আমরা এ মামলার আপিল করব। আমরা বিচারকের সইসহ রায়ের একটি ফটোকপি চেয়েছি। সেটা পেলেও আমরা আপিল করব।’

ওইদিনই মামলার সার্টিফাইড কপি পেতে খালেদার আইনজীবীরা আদালতে আবেদন করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

 

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ