রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইউটিউব থেকে আয় করে ধনী ব্যক্তিত্বের তালিকায় ৬ বছরের শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

বছর মাত্র ছয় বছর। কিন্তু তার আয় বছরে ৭১ কোটি টাকা৷ এই কোটিপতি ক্ষুদের নাম রায়ান৷ ইউটিউব ভিডিও থেকে সে এই টাকা আয় করে৷ 'Ryan Toys Review' নামেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই ক্ষুদে৷

রায়ান ও তার পরিবারের উদ্যোগে চলা এই ইউটিউব চ্যানেলে খেলনার রিভিউ করা হয়৷ মজাদার ভঙ্গীতে সেই রিভিউ করে রায়ান৷  ক্রমে এর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে৷

দুনিয়ার রকমারি খেলনার রিভিউ শুনতে শুধু ছোটরাই নয় বড়রাও দেখে থাকেন রায়ানের ভিডিও৷ ফলে দর্শক সংখ্যা বাড়ছে প্রতি দিনই৷ ফোর্বস ম্যাগাজিনের ধনী ব্যক্তিত্বের তালিকায় স্থান করে নিয়েছে রায়ান৷

জানা গেছে, এত সংখ্যক দর্শক বারবার তার Ryan Toys Review ভিডিও দেখেন ফলে তার থেকে প্রাপ্ত অর্থ বাবদ রায়ান মাসে আয় করে ৬ কোটি টাকা৷

 

সূত্র: মেইল অনলাইন/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ