রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শপিং ব্যাগে শিশুকে ফেলে চলে গেছে মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

রাজশাহীর তানোরে পরিত্যক্ত শপিংব্যাগে মোড়ানো এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে তানোর পৌর এলাকার গুবিরপাড়ার থেকে ওই শিশুকে উদ্ধার করে থানা পুলিশ।

উন্নত চিকিৎসার জন্য দুপুরে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নেয়া হয়েছে।

তানোর থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, স্থানীয় এক নারী রাস্তার ধারে পরিত্যক্ত শপিংব্যাগের ভেতরে কান্নারত ওই নবজাতকে পান। এসময় লাল কাপড়ে মোড়ানো ওই শিশুকে কোলে তুলে নেন ওই নারী।

খবর পেয়ে তানোর থানা পুলিশ ওই শিশুকে উদ্ধার করে। পরে তাকে নেয়া হয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

তিনি আরও বলেন, ওই শিশুর বয়স আনুমানিক পাঁচ মাস। ধারণা করা হচ্ছে-তাকে ফেলে গেছে স্বজনরা। তবে তার নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, আছিয়া বেগম নামের স্থানীয় এক নি:সন্তান নারী ওই শিশুটিকে নিতে চান। তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ