বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

পরীক্ষার্থীদের গালে ইউএনও’র চড়, আতঙ্কে ৫ ছাত্রী অজ্ঞান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

রাঙামাটির লংগদুতে শনিবার এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাদ্দেক মেহ্দী ইমামের বিরুদ্ধে। এ ঘটনায় আতঙ্কে পাঁচ ছাত্রী জ্ঞান হারালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর তারা বাসায় ফিরেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষা চলাকালে সকাল ১১টার দিকে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এসময় কেন্দ্রের ৬নং কক্ষে প্রবেশ করে জুনায়েদ ইসলাম পেয়ার নামের এক ছাত্র অন্যদের খাতা দেখানোয় তাকে চড় মারতে শুরু করেন তিনি এবং ওই ছাত্রের খাতাও কেড়ে নেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে শার্টের কলার ধরে টেনে বাইরে এনে চড়-থাপ্পড় মারতে থাকেন এবং গালাগাল ও চিৎকার করে বলেন, তাকে বহিষ্কার করে দেবেন। একথা শুনে শুভ নামের অন্য এক শিক্ষার্থী পেয়ারকে ইউএনও’র কাছে ক্ষমা চাইতে বললে তাকেও চার/পাঁচটি চড় মারেন ইউএনও। এসময় দায়িত্বরত কক্ষ পরিদর্শক শিক্ষকরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন। এক শিক্ষিকা বিষয়টি মেনে নিতে না পেরে কান্নাকাটি করেন বলে জানিয়েছেন তারই এক সহকর্মী।

ভুক্তভোগী পেয়ার বলেন, ‘সামান্য কারণে আমাকে ১৫/২০টা চড় মেরেছেন এবং খাতাও কেড়ে নিয়েছেন ইউএনও। আমি ঘটনার পর আধাঘণ্টা কিছু লিখতেই পারিনি। আমার পরীক্ষাও খারাপ হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কক্ষ পরিদর্শক ও শিক্ষক বলেন, ‘আমার দীর্ঘদিন পরীক্ষায় দায়িত্ব পালনের অভিজ্ঞতায় শিক্ষার্থীদের সঙ্গে এমন খারাপ আচরণ করতে কোনও কর্মকর্তাকে দেখিনি। উনার (ইউএনও) এমন রূঢ় আচরণের কোনও প্রতিবাদই আমরা করতে পারিনি।’

এ খবর লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা শুনলে তারাও আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে পাঁচ ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে তাদের লংগদু স্বাস্থ্য কমপ্লেক্স ও রাবেতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

একইদিনে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও এক পরীক্ষার্থীকে চড় মারার অভিযোগ পাওয়া গেছে। তবে দায়িত্বরত শিক্ষকরা ছাত্রকে মারধরের বিষয়টি অস্বীকার কর জানিয়েছেন, ইউএনও সবাইকে ধমক দিয়েছেন।

এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে,