রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২০ দলের অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের নেতা খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করবেন জোটের নেতা-কর্মীরা।

এছাড়া সারা দেশের জেলা ও মহানগরের জোট সদস্যরা নিজ নিজ সুবিধা মত কর্মসূচি পালন করবে বলেও জানা গেছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঘোষিত অবস্থান কর্মসূচি পালনের স্থান পরিবর্তন করা হয়েছে। এর আগে অবস্থান কর্মসূচির জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল জাতীয় প্রেসক্লাবের সামনে।

পরে বিএনপির পক্ষ থেকে গতরাত সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তনের কথা জানানো হয়।

আজ মঙ্গলবার এই কর্মসূচি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পালিত হবে। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পক্ষে সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ মোবাইল ফোনে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানান।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ