রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দেশের সব মাদরাসার নিজস্ব মোবাইল ও ইমেল থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম বলেছেন, মাদরাসা অধিদফতরের আওতাধীন মাদরাসাগুলো দেখভালের জন্য নিজস্ব একটি ইমেল ও মোবাইল নাম্বার থাকতে হবে।

দ্রুত সেবা নিশ্চিত করা ও সেবা গ্রহীতাদের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়া, সেবা সহজিকরণসহ দাফতরিক বিভিন্ন বিষয় স্পষ্ট করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থে সার্বিক সেবা নিশ্চিত করার জন্য সব পর্যায়ে দাখিল, আলিম, ও কামিল মাদরাসায় কেবলমাত্র প্রতিষ্ঠানের জন্য ব্যবহার হবে এমন একটি ইমেইল ও মোবাইল ফোন নম্বর সংগ্রহ করতে বলা হয়েছে।

জানা গেছে, আগে জরুরি প্রয়োজনে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করতেন প্রাতিষ্ঠানিক কাজে। এ কারণে জরুরি প্রয়োজনে মাদরাসা অধিদফতর প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতো না।

এছাড়া প্রতিষ্ঠান প্রধানের বদলি বা অন্য কোনও কারণে অনুপস্থিতি ঘটলে আগের মোবাইল বা ইমেইল ঠিকানা কাজে আসে না। এসব কারণেই প্রতিষ্ঠানের নিজস্ব মোবাইল এবং প্রতিষ্ঠানের শুধুমাত্র দাফতরিক বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহারের জন্য মোবাইল নম্বর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই উপ-পরিচালক।

বিধবা নারীদের যৌন চাহিদা ও আমাদের সমাজ ব্যবস্থা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ