শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নাটোরে প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষক-পরীক্ষার্থীসহ আটক ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নাটোরের লালপুরে চলমান এসএসসি পরীক্ষার রসায়ন বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক-পরীক্ষার্থীসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর-১ হাইস্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন লালপুর উপজেলার চাঁদপুর-১ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের একটি চক্র সক্রিয়ভাবে কাজ করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের বিশেষ দল বৃহস্পতিবার সকাল থেকেই ওই কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। পরীক্ষার শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের চারপাশে ওই পরীক্ষার্থীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন তারা। এ সময় ওই ১০ পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এক পর্যায়ে তাদের কাছে থাকা মোবাইল ফোনে ইমো, ফেসবুক ও ম্যাসেঞ্জারে রসায়ন বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে মোবাইল ফোনে পাওয়া প্রশ্নপত্রের মিল খুঁজে পান। এ ঘটনায় ওই ১০ পরীক্ষার্থী এবং একজন সহকারী শিক্ষিকাসহ আরো তিন ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রশ্নপত্র ফাঁসের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ