রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন চিফ হুইপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জাতীয় সংসদের হুইপদের একটি প্রতিনিধিদল চিফ হুইপ আ স ম ফিরোজ-এর নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে অভিনন্দন জানান।

আজ (বুধবার) বিকেলে তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফুলের তোড়া দেন। তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। রাষ্ট্রপতিও এ সময় প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান।

দ্বিতীয় মেয়াদে মোঃ আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছিল।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ