রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘প্রতিদ্বন্দ্বিতাহীন, নিরামিষ নির্বাচনের কোনো অর্থই নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হতে হবে মিনিংফুল। আর নির্বাচনে আমরা অর্থবহ অংশগ্রহণও চাই। প্রতিদ্বন্দ্বিতাহীন, নিরামিষ নির্বাচনের কোনো অর্থই নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নিরামিষ কোনো নির্বাচনে যেতে চায় না।

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর দ্বিতীয় কাঁচপুর সেতুর সুপারস্ট্রাকচার স্থাপনকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কতা বলেন।

সেতু মন্ত্রী আরও বলেন, বিএনিপ খালেদাকে ছাড়া নির্বাচনে যাবে কিনা সেটা তাদের ব্যাপার এটা বারবার বলার বিষয় নয়।

তিনি বিএনপির মহাসচিবকে উল্লেখ করে বলেন, বারবার মির্জা ফখরুল সরকারকে অভিযুক্ত করছেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন। আদালতের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। কিন্তু খালেদার সাজা তো সরকারি বিষয় না আদালতের বিষয়।

বিএনপিকে সরকার শান্তিপূর্ণ আন্দোলন করতে দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে তো?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ